সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে বিএনপি : অভিযোগ সার্জিসের

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন
এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে বিএনপি : অভিযোগ সার্জিসের
সুনামকণ্ঠ ডেস্ক :: পঞ্চগড়-১ আসনে ৩০টির বেশি স্থানে এনসিপির নেতাকর্মী, তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০টির বেশি স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে এবং অনেকেই নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে পালিয়ে আছেন। সারজিস আলম বলেন, বিএনপি এখনও প্রতিহিংসার পুরোনো রাজনীতি চালিয়ে যেতে চায় কি না, তা দলটিকে স্পষ্ট করতে হবে। তিনি উল্লেখ করেন, তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন এবং ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা এসব ঘটনায় জড়িত, তাদের ‘অতি উৎসাহী’ উল্লেখ করে তিনি সংশোধনের আহ্বান জানান। অতীত থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হন সারজিস আলম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। অন্যদিকে, শাপলা কলি প্রতীক নিয়ে সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ