সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

যেকোনো মূল্যে শান্তি-আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে : তারেক রহমান

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৭:০২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৭:০২:৫৮ পূর্বাহ্ন
যেকোনো মূল্যে শান্তি-আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরলস কাজের মাধ্যমে জনগণের বিশ্বাসের মূল্য দিতে হবে। নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। যেকোনো মূল্যে শান্তি-আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। তাই দেশকে কেউ যেন আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে সেই ব্যাপারে আমদের সতর্ক থাকতে হবে। এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলো মিলে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা। এ যাত্রায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অবশ্যই। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ গঠনে প্রতিটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান, দেশ গঠনে আপনাদের চিন্তা-ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। প্রেস ব্রিফিংয়ের শেষে নির্বাচনে ২০০ আসন নিশ্চিত করতে কোনও ধরনের কৌশল বা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কি না, এমন প্রশ্ন তোলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। উত্তরে তারেক রহমান বলেন, তাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে পাশে আনা। তারা চেয়েছেন মানুষ যেন তাদের ভোট দেয়, সেই লক্ষ্যেই কাজ করেছেন। মানুষের মন জয় করাই আমাদের সাফল্য। চীন-বাংলাদেশ স¤পর্ক নিয়ে এক চীনা সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জনগণের স্বার্থ আগে থাকবে। পাশাপাশি দুই দেশের পার¯পরিক আগ্রহের বিষয়গুলোও গুরুত্ব পাবে। আওয়ামী লীগ প্রসঙ্গে এক বিদেশি সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইনের শাসনের আলোকে বিবেচনা করতে চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডএম জাহিদ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক