সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
জামানত হারালেন ১২ জন

জেলার ৫টি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের ভরাডুবি

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:১৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:২০:২৭ পূর্বাহ্ন
জেলার ৫টি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের ভরাডুবি
স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত মোট ১২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ-৩ আসনে সর্বোচ্চ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-২ আসনে একজন করে, সুনামগঞ্জ-৪ আসনে দুইজন এবং সুনামগঞ্জ-৫ আসনে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন।
​​​​​​বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বিধি অনুযায়ী, কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এ নির্বাচনে অংশ নিতে প্রতিটি প্রার্থীকে ইসির অনুকূলে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে। নির্ধারিত ভোটের সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) : এই আসনে নেজামে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার ১ হাজার ১৮৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৫৫ হাজার ৯২৪। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।
সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) : এই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী নিরঞ্জন দাস ১ হাজার ২৩২ ভোট পেয়ে জামানত হারান। মোট ভোট পড়ে ১ লাখ ৬৭ হাজার ৪৯৭। বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) : এ আসনে মোট ১ লাখ ৬৪ হাজার ৩৯২ ভোটের মধ্যে বিএনপির কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ৪২ হাজার ২২৬ ভোট পান। অপর পাঁচ প্রার্থী এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন- খেলাফত মজলিসের অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, মাহফুজুর রহমান খালেদ তুষার, শেখ মুশতাক আহমদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলম এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) : এ আসনে জাতীয় পার্টি প্রার্থী মো. নাজমুল হুদা (১ হাজার ৭৮৯ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী শহীদুল ইসলাম (১ হাজার ৯৩৫ ভোট) জামানত হারিয়েছেন। মোট ভোট পড়ে ২ লাখ ৯ হাজার ৫৫৬। বিএনপির নূরুল ইসলাম নূরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) : এ আসনে এনসিপির মো. আজিজুল হক (৪৩৩ ভোট), জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম (১ হাজার ৫২৪ ভোট) এবং খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির (২ হাজার ২৭৮ ভোট) জামানত হারিয়েছেন। মোট ভোট পড়ে ২ লাখ ৬৩ হাজার ৭৬৩। বিএনপির কলিম উদ্দিন আহমেদ মিলন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ আসনে প্রধান দুই দলের বাইরে অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ