সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ফুলে ফুলে সেজেছে শিমুল বাগান

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪১:১৪ পূর্বাহ্ন
ফুলে ফুলে সেজেছে শিমুল বাগান
জাহাঙ্গীর আলম ভূঁইয়া :: বসন্তের আগমনী বার্তায় লাল রঙে সেজেছে তাহিরপুরের জয়নাল আবেদীন শিমুল বাগান। প্রায় তিন হাজার শিমুল গাছে ফুটেছে রক্তরাঙা ফুল। দূর থেকে তাকালে মনে হয়, সবুজের বুকে লাল গালিচা বিছিয়ে প্রকৃতি নিজেই আহ্বান জানাচ্ছে পর্যটকদের। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও গ্রামের এক পাশে যাদুকাটা নদী, অন্য পাশে মেঘালয় পাহাড় - এই অপরূপ প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে শিমুল বাগানটি। বসন্তের শুরু, পহেলা ফালগুন ও ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বাগানের চারপাশ এখন কানায় কানায় পরিপূর্ণ দর্শনার্থীদের ভিড়ে। জানা গেছে, শিমুল ফুলের এই সৌন্দর্য প্রায় এক মাস স্থায়ী হয়। বাগানের ভেতরে ঢুকলেই চোখে পড়ে লাল ফুলে ভরা শিমুল গাছের সারি। ডালে ডালে পাখির কিচিরমিচির আর পর্যটকদের উচ্ছ্বাস মিলিয়ে সৃষ্টি হয়েছে এক প্রাণবন্ত পরিবেশ। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি যেন এক স্বর্গীয় অনুভূতি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০০ বিঘা অনাবাদি জমিতে ২০০২ সালে বাগানটি গড়ে তোলেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, দানবীর প্রয়াত জয়নাল আবেদীন। তাঁর স্বপ্নের এই বাগান এখন এলাকার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে বাগানটির দেখভাল করছেন তাঁর ছেলে রাখাব উদ্দিন। বাগান দেখতে আসা পর্যটক ও আইনজীবী শাহীন আলম বলেন, বাগানের সৌন্দর্যে আমি মুগ্ধ। দেশের আর কোথাও এমন দৃশ্য দেখিনি। এক পাশে পাহাড়, অন্য পাশে নদী আর মাঝখানে শিমুল বাগান - এ এক অসাধারণ অনুভূতি। আরেক পর্যটক বাবুল মিয়া বলেন, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য না দেখে বোঝানো যাবে না। বাগানে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। সিলেট থেকে আসা পর্যটক ফারুক আহমেদ বলেন, এখানে এসে ভালো লাগলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আসতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সড়ক উন্নয়ন জরুরি। পর্যটক শর্মিলা বেগম বলেন, বাগানের প্রতিটি শিমুল গাছ বসন্তের আগুনে জ্বলছে। ফুলের গন্ধ না থাকলেও এর সৌন্দর্য সবাইকে আকর্ষণ করছে। তবে বসার পর্যাপ্ত ব্যবস্থা, ছাউনি, খাবার ও থাকার সুবিধা না থাকায় পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাগানের বর্তমান তত্ত্বাবধায়ক রাখাব উদ্দিন বলেন, এই বাগানটি আমার বাবার হাতে গড়া। আমরা পর্যটকদের সুবিধার জন্য কিছু আধুনিকায়ন করেছি এবং আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে, যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর জয়নাল আবেদীন শিমুল বাগান এখন ভাটির জনপদের এক অনন্য পরিচিতি। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও পর্যটকবান্ধব ব্যবস্থা নিশ্চিত করা গেলে এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে - এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ