সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

কয়ছর আহমদকে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪২:২৫ পূর্বাহ্ন
কয়ছর আহমদকে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিনবারের সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান কয়ছর এম আহমদকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে স্বাক্ষর করেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ স¤পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম স¤পাদক আলী আছগর ইমন, তথ্য ও প্রযুক্তি স¤পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান, মহিলা স¤পাদক কলি বেগম এবং সদস্য হেনা বেগম, আলী জহুর, নিকেশ বৈদ্য, বাপন দত্ত, তৈয়বুর রহমান ও শাহ ফুজায়েল আহমদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এ আসন থেকে অতীতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ অনেক বিশিষ্ট নেতা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ভিআইপি আসন হিসেবে পরিচিত এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকার মানুষ। দেশের উন্নয়ন ও ভাটির জনপদ সুনামগঞ্জের প্রত্যাশা পূরণে তাঁর মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি অত্যন্ত প্রয়োজন। বিবৃতিতে তারা বিএনপির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানান, কয়ছর এম আহমদকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করে জেলাবাসীর প্রত্যাশা পূরণ করার জন্য। তারা আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ