সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন
তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট শহরের পাঠানটুলা এলাকার তারাপুর চা-বাগানের গৌরনিতাই মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। এতে বাঁশ, টিন দিয়ে তৈরি মন্দিরের ভেতরে থাকা কৃষ্ণের ছবি, গীতাসহ পূজার উপকরণ পুড়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন মন্দিরের ভেতরের ভস্মীভূত অংশ দেখতে পান। তখনো কিছু অংশে ধোঁয়া উড়ছিল। খবর পেয়ে চা-শ্রমিকেরা জড়ো হন। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপি নেতা ও পুলিশ। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে। তারাপুর চা-বাগান পঞ্চায়েতের সাধারণ স¤পাদক সুনীল মোদী বলেন, কে বা কারা কেন মন্দিরে আগুন দিয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে মন্দিরের একটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেতরে থাকা ধর্মগ্রন্থ গীতা, কৃষ্ণের ছবি, প্রণামীর টাকা, পূজার বিভিন্ন উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। চা-শ্রমিকেরা জানান, শহরের ভেতরই তারাপুর চা-বাগানের অবস্থান। তবে প্রশাসনিক বিন্যাসে বাগানটি সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত। প্রায় তিন বছর আগে মন্দিরটি স্থাপন করা হয়। এরপর থেকে এখানে চা-শ্রমিকেরা নিয়মিত পূজা-অর্চনা করেন। মন্দির পুড়িয়ে ফেলার ঘটনায় অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তাঁরা। পুড়ে যাওয়া মন্দির পরিদর্শনকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মাত্র নির্বাচন শেষ হয়েছে। দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে। ঠিক এ সময় অস্থিরতা তৈরি করতেই মন্দির, ধর্মগ্রন্থ গীতা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই নগর সাম্প্রদায়িক সম্প্রীতির নগর। যেসব দুর্বৃত্ত এটা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেন এ ঘটনা ঘটানো হয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা