সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৩১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:৩১:৫৮ পূর্বাহ্ন
জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি স¤পন্ন হয়। অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ, সহকারী প্রধান শিক্ষক এ. কে. আজাদ, সহকারী শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাতা ও প্রাক্তন শিক্ষক খোদেজা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির স¤পাদক ও সহকারী শিক্ষক মোহাম্মদ সামসুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবম শ্রেণির ছাত্র দিবস তালুকদার ও শুভজিৎ শান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে সিনিয়র জুবিলীয়ান ও শিল্পী মাকসুদুর রহমান দিপু সঙ্গীত পরিবেশন করেন। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন অমিত বর্মণ, অনুপম প্রতিক, রুম্মান আলতাব ও কাব্য চন্দ। এছাড়াও বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও গৌরব অক্ষুণœ রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ অর্জন এবং শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীল দক্ষতা অর্জনের বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ