সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৪৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:৪৭:১২ পূর্বাহ্ন
রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: আসন্ন রমজান মাসে হোটেল শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে। জেলা কমিটির সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক টিটু দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জিয়াউর রহমান, মতিউর রহমান, আল আমিন, জালাল মিয়া, লিটন দাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা বছরের ১১ মাস কঠোর পরিশ্রম করে মালিকদের প্রতিষ্ঠানে মুনাফা অর্জনে ভূমিকা রাখলেও রমজান মাস এলেই ব্যবসা মন্দার অজুহাতে অধিকাংশ শ্রমিককে ছাঁটাই করা হয়। আর যেসব শ্রমিক কর্মরত থাকেন, তাদের দিয়ে দ্বিগুণ-তিনগুণ কাজ করানো হলেও অতিরিক্ত মজুরি প্রদান করা হয় না। তারা আরও বলেন, রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের বার্তা নিয়ে এলেও হোটেল-রেস্টুরেন্ট খাতে কর্মরত শ্রমিকদের জন্য এটি দুঃসহ সময়ে পরিণত হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে কাজ হারিয়ে শ্রমিক পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়ে এবং ঈদ উদযাপনও তাদের জন্য কঠিন হয়ে ওঠে। বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় সম্প্রীতি ও রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা হলেও বাস্তবে অনেক প্রতিষ্ঠান মালিক শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করেন এবং ছাঁটাই ও নির্যাতনের ঘটনা ঘটান। সমাবেশ থেকে নেতৃবৃন্দ রমজান মাসকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাই বন্ধে মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বেআইনিভাবে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংম্লিষ্ট কর্মকর্তাদের আইনি পদক্ষেপ গ্রহণ এবং হোটেল-রেস্টুরেন্ট খাতে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবি জানান। এ দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স