সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

‘গুপ্ত রাজনীতি’র অবসান হোক'

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৫২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:৫২:২৪ পূর্বাহ্ন
‘গুপ্ত রাজনীতি’র অবসান হোক'
বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহনশীলতার প্রশ্নটি নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যে মন্তব্য করেছেন- “বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না” তা আবারও রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো, স্বচ্ছতা এবং রাজনৈতিক আচরণের প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী সংগঠনের কার্যক্রম, নেতৃত্ব এবং সাংগঠনিক কাঠামো যদি জনগণের কাছে স্পষ্ট না থাকে, তবে তা সন্দেহ ও অবিশ্বাসের জন্ম দিতে পারে। এ বাস্তবতায় সব রাজনৈতিক দলের জন্যই তাদের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের তালিকা এবং কর্মকা- সম্পর্কে স্বচ্ছ থাকা জরুরি। এটি শুধু প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য নয়, বরং গণতন্ত্রের সুস্থ বিকাশের জন্যও অপরিহার্য। রাকিবুল ইসলামের বক্তব্যে বিশেষভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাংগঠনিক পরিচয় প্রকাশের দাবি উঠে এসেছে। অন্যদিকে তিনি অভিযোগ করেছেন, গুপ্ত সাংগঠনিক কাঠামো ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অভিযোগ নতুন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়েই রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- অভিযোগ ও পাল্টা অভিযোগের রাজনীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সত্য উদঘাটন। যদি কোনো সংগঠন আইন বা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করে, তবে তার বিচার ও তদন্তের দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। রাজনৈতিক বক্তব্যে উত্তেজনা সৃষ্টি বা বিভাজনমূলক ভাষা ব্যবহার গণতান্ত্রিক পরিবেশকে আরও সংকটময় করে তুলতে পারে। একইসঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সহ সব রাজনৈতিক দলের জন্যই প্রয়োজন নিজেদের অভ্যন্তরীণ কাঠামো শক্তিশালী করা এবং গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা। গণতন্ত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু তা অবশ্যই হতে হবে যুক্তি, নীতি এবং শালীনতার ভিত্তিতে। বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। সেই সংস্কৃতিতে স্বচ্ছতা থাকবে, পার¯পরিক সম্মান থাকবে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হবে। অতএব, গুপ্ত রাজনীতি বন্ধের দাবি শুধু একটি দলের নয় - এটি হওয়া উচিত সব দলের সম্মিলিত অঙ্গীকার। কারণ, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশই পারে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ