সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

বাউল সাধক কলিম শাহ’র ওরশ মোবারক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১০:১৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১০:১৩:০৭ পূর্বাহ্ন
বাউল সাধক কলিম শাহ’র ওরশ মোবারক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: প্রতি বছরের ন্যায় এবারো বাউল সাধক কলিম শাহ’র ১০৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁয়ে ওরশ ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে এই ওরশের আয়োজন করে কলিমশাহ বাউল সংঘ সাদকপুর উচারগাঁও। রাতভর ওরশ অনুষ্ঠান বাউলগান পরিবেশিত হয়। কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডনপ্রবাসী আবুল আজাদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন। রাতভর বিভিন্ন শিল্পীদের ভক্তিমূলক গানে মুখরিত হয়ে উঠে ওরশ প্রাঙ্গণ। আশপাশের ইউনিয়নগুলো থেকে জনতার ঢল নামে ওরশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে বাউলশিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারক প্রদান করেন কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী আবুল আজাদ। এরা হলেন ঢাকা থেকে আগত বাউল সাধক আরিফ দেওয়ান, ফকির ডা. অচিনপুরী, বাউল নবীন সিদ্দিক ও বাউল হারুন মিয়া। গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত অতিথি শিল্পী বাউল সাধক আরিফ দেওয়ান, মহিলা শিল্পী বাবলী সরকার, সাথী বৈদেশী ও তন্নী সরকার। স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন কবির আহমেদ, ফকির অচিনপুরী, মানিক ভান্ডারী, আক্কল হোসেন, আরশ আলী, আব্দুল কুদ্দুছ, আনছর আলী, আব্দুল মানিক, বাউল বিরাজ উদ্দিন, বাউল রশিদ উদ্দিন সরকার, বাউলিয়ান ফয়সল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলিম শাহ বাউল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স