সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
সুনামগঞ্জ সদর হাসপাতাল

সার্জারি বিভাগে সেবা দিতে চিকিৎসকদের অনীহা

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১০:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন
সার্জারি বিভাগে সেবা দিতে চিকিৎসকদের অনীহা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দিতে চাননা বিশেষজ্ঞ চিকিৎসকরা। সরকারি নিয়ম লঙ্ঘন করে তারা নিজেদের মতো মনগড়া রুটিন করে নিয়েছেন। সারাদিন রোগীদের বসিয়ে রেখে শেষে পিয়ন ও আয়া দিয়ে জানিয়ে দেন আজ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ১৮ ফেব্রুয়ারি এরকমই ঘটনা ঘটেছে মাইনর সার্জারি সেবা নিতে যাওয়া রোগীদের সঙ্গে।
জানা গেছে, গতকাল ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে হাতে সামান্য ক্ষত নিয়ে যান একজন সরকারি চাকুরিজীবী। তিনি ছুটি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। হাসপাতালের আরএমওকে ওই রোগীর স্বজন ফোন করে সহায়তা করার জন্য বললে তিনি সার্জারি বিভাগে সংশ্লিষ্টদেরকে সেবা দেওয়ার কথা বলেন। সকাল ১০টা থেকে সার্জারি বিভাগের সংশ্লিষ্টরা বসিয়ে রেখে জানান, কর্তব্যরত চিকিৎসক ডা. জহির খান ও ডা. সুমিত চিকিৎসা দেবেন। তারা দেখে জানান, মাইনর সার্জারি করতে হবে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনও চিকিৎসক না আসায় ওই রোগীর স্বজন ডা. সুমিতকে ফোন দিলে জানান তিনি ছুটিতে আছেন। ডা. জহির চিকিৎসা করবেন। রোগীদেরকে বসে থাকার কথা বলেন তিনি। দুপুর ১টার পর ডা. জাহির সার্জারি বিভাগে এসে একটি অপারেশন করেন। আধা ঘণ্টা পর বেরিয়ে সকাল থেকে অপেক্ষমাণ রোগীদের জানান, আজকে আর অপারেশন হবেনা, চলে যান। সারাদিন বসিয়ে রেখে সেবা দেওয়া সম্ভব নয় বলার পর ওই রোগীর স্বজন আবারও সার্জারি বিভাগের ডা. সুমিতের সঙ্গে কথা বললে তিনি জানান, ৬-৭টা অপারেশন করে চিকিৎসক হাঁপিয়ে ওঠেছেন। তিনি ট্রেসে আছেন। আগামীকাল আসেন আমি সার্জারি করে দেব। রোগীদের সকাল থেকে বসিয়ে শেষবেলা এসে কেন সেবা না দিয়ে, মনগড়া অজুহাত দেখিয়ে অমানবিকভাবে বিদায় করার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, রোগীদের বসিয়ে রেখে কেন বিদায় করা হলো আমি এটা বলতে পারবনা। এরপর ওই রোগীর স্বজন আবারও আরএমও ডা. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি ডা. নিরুপম নামের একজনকে ওই রোগীর চিকিৎসা দিতে নির্দেশ দেন। ডা. নিরুপমের মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, তিনি মর্নিং শিফটে ছিলেন। ডা. অর্কের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। এভাবে রোগীকে বেলা প্রায় আড়াইটা পর্যন্ত চক্কর দেওয়ার পর রোগীর স্বজন আবারও আরএমও’র সঙ্গে যোগাযোগ করলে তিনি জরুরি বিভাগের আউটসোর্সিংয়ে কাজ করা এক কর্মীকে বলার পর তিনি ওই রোগীর মাইনর সার্জারি করে দেন। কিন্তু সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত বসিয়ে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীকে সেবা না দিয়ে দুর্ভোগের চক্কর দেওয়ান। প্রতিদিনই এভাবে মাইনর সার্জারি করতে যাওয়া রোগীদের সেবা না দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ডা. জাহির বলেন, আমি একটি জটিল অপারেশন করেছি। পরে যারা ছিল তাদেরকে আগামীকাল আসতে বলেছি। একজন সরকারি চাকুরিজীবী ছুটি নিয়ে সারাদিন বসে থাকার পর এমন আচরণ কতটুকু সঠিক হলো এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও উত্তর দিতে পারেননি। আরএমও ডা. রফিকুল ইসলাম বলেন, আমিতো সকালেই বলে দিয়েছিলাম। না করতে পারলেতো ওই সময়ই বলা উচিত ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেক সময় কথা শুনেন না বলে স্বীকার করেন তিনি।
এদিকে ভুক্তভোগী একাধিক রোগী জানান, সার্জারি বিভাগের চিকিৎসকরা হাসপাতালের বদলে বাইরে সার্জারি করতে পছন্দ করেন। এ কারণে রোগীদের নানা অজুহাতে সারাদিন বসিয়ে রেখে বিদায় করেন। পরে বাধ্য হয়ে অনেক রোগী বাইরে মাইনর অপারেশন করান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স