সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১১:০১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১১:০১:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশে ‘মব কালচার’ শেষ : স্বরাষ্ট্রমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশে ‘মব কালচার’ শেষ। এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের বন্ধু হতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। আর পুরোপুরি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে চাই। তিনি বলেন, সবার জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। মব কালচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিশেষভাবে বলেছি, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। তিনি বলেন, দাবি-দাওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়ায় মিছিল ও সমাবেশ করা যাবে। আইনানুগ সব ধরনের গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ, কিংবা মব কালচার - এগুলো সহ্য করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ