সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

এবার ‘জুলাই জাতীয় সনদ’ বাতিল চেয়ে রিট

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১১:১৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১১:১৪:৪৫ পূর্বাহ্ন
এবার ‘জুলাই জাতীয় সনদ’ বাতিল চেয়ে রিট
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই জাতীয় সনদ বাতিল এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ রিট করেন। পাশাপাশি এর কার্যকারিতা স্থগিত করার আবেদনও করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, জাতীয় ঐক্যমত কমিশন ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যে আদেশ জারি করা হয়েছে, তাতে এর ভিত্তি হিসেবে ধরা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ। ওই আদেশে আরও বলা হয়, সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার ৬টি কমিশন গঠন করে। তাদের দেওয়া সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়। এরপর কমিশন গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে সংবিধান সংস্কারসহ অন্যান্য সুপারিশ সংবলিত জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করে। রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে উক্ত সনদে সাক্ষর ও তা বাস্তবায়নে অঙ্গীকার করে। এ সব প্রস্তাব বাস্তবায়নের জন্য জনগণের অনুমোদন প্রয়োজন এবং সে উদ্দেশ্যে গণভোটের আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও সংবিধান সংস্কার করা বাধ্যতামূলক। এ আদেশ অনুসারে গণভোট স¤পন্ন হয়। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। আদেশের ৭ ধারায় বলা হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এ পরিষদের প্রথম অধিবেশন শুরু হওয়ার তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সনদ ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার স¤পন্ন করবে। এটি স¤পন্নের পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। ৮, ৯, ১০ ধারায় শপথ, সভা-প্রধান নির্বাচন ও কোরাম পরিচালনা নিয়ে বলা হয়েছে। ১১ ধারায় দায়মুক্তি এবং ১২ ধারায় সংবিধানে অন্তর্ভুক্তির বিধান রয়েছে। বিএনপি জুলাই সনদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- সংসদের নি¤œকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চকক্ষ গঠনে তারা দ্বিমত পোষণ করেছে। দলটি নি¤œকক্ষে নির্বাচিত সদস্যের হার অনুযায়ী উচ্চকক্ষ গঠনের কথা বলেছে। দলীয় প্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি হতে পারবে না; এই প্রস্তাবে ভিন্নমত দিয়েছে বিএনপি। পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে নিয়োগ কমিটি গঠনের বিরোধিতা করেছে দলটি। এসব কমিশনে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের নিয়োগের কথাও উল্লেখ করেছে বিএনপি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স