সুনামগঞ্জ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করলেন হাজারো কৃষক গণশুনানিতে বদলাচ্ছে রাজনীতির ধরণ, আলোচনায় এমপি কামরুল

দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৯:৩২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৯:৩২:৪৮ অপরাহ্ন
দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার
মো. শাহজাহান মিয়া :: সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী বলেছেন, দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। তা না হলে দেশ বদলাবে না। কর্মক্ষেত্রে সততা ও ন্যায় পরায়নতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির করাল গ্রাসে দেশ অনেক পেছনে চলে গেছে। এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক সাথে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরে সমস্যা আছে, সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এক কথায় এখন মুখে কথা বলার সময় নয়। শুধু কাজ আর কাজ চাই। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, উপজেলার মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) পরাগ হায়দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মো. আবদুল হাকিম, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রোগামার আশিষ চক্রবর্তী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর আহসান হাবীব, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খায়ের, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ আলী ভূইয়া, পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক হুমায়ূন কবির, আবদুল ওয়াহিদ প্রমুখ। পরবর্তীতে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ভিক্ষুকদের মাঝে নগদ টাকা ও উপকরণ বিতরণ করেন বিভাগীয় কমিশনারসহ অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা

নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা