সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হাছননগরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০২:০৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০২:০৭:০৪ পূর্বাহ্ন
হাছননগরে প্রতিপক্ষের হামলায় আহত ৩
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছননগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কেজাউড়া আবাসিক এলাকায় এক দিনমজুরের বসতঘরে অগ্নিকা-ের ঘটনার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি বৃহ¯পতিবার দুপুরে অজিত বিশ্বাসের বসতঘরে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, অজিত বিশ্বাসের স্ত্রী রোপন রাণী মালাকার সকালে দেখতে পান, ঘরে স্তূপ করে রাখা পুরোনো মালামাল কে বা কারা সরিয়ে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে প্রতিবেশী প্রবাসী নুর মিয়ার ছেলে রিদুয়ান মিয়া (২৫) সেখানে এসে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তর্কাতর্কি মারামারিতে রূপ নেয়। এ সময় স্কুল শিক্ষার্থী উত্তম বিশ্বাস (১৩) বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনায় উত্তম বিশ্বাস, রোপন রাণী মালাকার (৩০) ও অজিত বিশ্বাস (৪০) আহত হন। উত্তম বিশ্বাস স্থানীয় এইচএমপি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর রোপন রাণী মালাকার পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৯৭; তারিখ: ১৮/০২/২০২৬) দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা