সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সত্যশব্দের মিছিল, কবিতাই হলো স্লোগান

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:০১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:০১:১৭ পূর্বাহ্ন
সত্যশব্দের মিছিল, কবিতাই হলো স্লোগান
স্টাফ রিপোর্টার :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ‘সত্যশব্দের কবিতা মিছিল’। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট পুনঃদৃশ্যায়নের অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের রাজপথে নান্দনিক এই মিছিল বের হয়। পঞ্চমবারের মতো শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শক্তিমান কণ্ঠে কবিতা আবৃত্তি করতে করতে মিছিলে অংশ নেয় ‘সত্যশব্দ সংস্কৃতি চর্চাকেন্দ্র’-এর প্রায় শতাধিক শিশুশিল্পী, অভিভাবক ও কর্মীরা। আয়োজনের মুখ্য ভূমিকায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র ও নৃত্য প্রশিক্ষক দেবপ্রিয়া পাল। মিছিলের বিশেষত্ব ছিল- এখানে প্রচলিত স্লোগানের পরিবর্তে উচ্চারিত হয়েছে কবিতার পংক্তিমালা। অডিটোরিয়ামের সজ্জিত মঞ্চ থেকে কবিতাকে রাজপথে নামিয়ে আনার এই প্রয়াস ইতোমধ্যে শহরবাসীর কাছে আলাদা আবেদন সৃষ্টি করেছে। মিছিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আবৃত্তি করা হয় সলিল চৌধুরী-এর ‘শপথ’, সুকান্ত ভট্টাচার্য-এর ‘কারা যেনো আজ’, আল মাহমুদ-এর ‘একুশের কবিতা’, হাবীবুল্লাহ সিরাজী-এর ‘একুশ’, ফজল শাহাবুদ্দিন-এর ‘বাংলাদেশ একাত্তরে’ এবং কবি দিলওয়ার-এর ‘একুশের কবিতা’সহ আরও কয়েকটি কবিতা। সত্যশব্দের কবিতা মিছিলে সংগঠনের সদস্যগণ ছাড়াও, শিক্ষক, লেখক, কবি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। কবিতার পঙক্তিতে উচ্চারিত হয়- “এই মিছিল সব হারার, সব পাওয়ার।” ফেস্টুনে উঠে আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাকস্বাধীনতার সংকট, সাম্প্রদায়িকতার উত্থানসহ সময়ের নানা অসঙ্গতির কথা। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান পরিবেশন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী