সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
বাঁধের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা

৭৪ শতাংশ কাজ সম্পন্নের দাবি পাউবো’র

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন
৭৪ শতাংশ কাজ সম্পন্নের দাবি পাউবো’র
স্টাফ রিপোর্টার :: ২০২৫-২০২৬ অর্থবছরে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) নীতিমালার আলোকে সুনামগঞ্জ জেলার হাওর এলাকার ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের বাস্তবায়নকল্পে পিআইসি কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় জানানো হয়, জেলার ১২টি উপজেলায় প্রস্তাবিত প্রকল্পের বাস্তব কাজের গড় অগ্রগতি রবিবার পর্যন্ত ৭৪.২৪ শতাংশ এবং ক্লোজারের (বাঁধের ভাঙা মুখ) কাজ স¤পন্ন হয়েছে ৮০.৩৪ শতাংশ। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় মোট ৭১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় সর্বমোট ৬০৯.৪৬৪ কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামত করা হচ্ছে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪৬ কোটি টাকা। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বাঁধ মেরামতের কাজে সবচেয়ে বেশি বরাদ্দ ও পরিধি ধর্মপাশা এবং শাল্লা উপজেলায়। ধর্মপাশা উপজেলায় ১২৩.৪৯৮ কি.মি. বাঁধের বিপরীতে ৯৩টি স্কিম বাস্তবায়ন করা হচ্ছে। কাজের অগ্রগতি ৭৪.৫০ শতাংশ। শাল্লা উপজেলায় ৮৬.৭৭৪ কি.মি. বাঁধের জন্য ১২৭টি স্কিম নেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। দিরাই উপজেলায় ১২৬টি স্কিমের মাধ্যমে ৯৪.২৯৮ কি.মি. বাঁধ মেরামতের কাজ চলছে, যার অগ্রগতি ৭৫ শতাংশ। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৭টি স্কিমে কাজ চললেও এর অগ্রগতি তুলনামূলক কম। এই উপজেলায় রবিবার পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর নির্দেশ দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি ক্লোজার বা গুরুত্বপূর্ণ ভাঙা মুখগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশনা প্রদান করেন। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায় বলেন, হাওরে এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজ স¤পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাড়িয়ে বলছে, বাস্তবে তাদের দেওয়া তথ্যের সাথে মিল নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ