সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'
মহান ভাষা দিবস পালিত

শতবর্ষী বিদ্যালয়ে নেই শহীদ মিনার, শিশুদের তৈরি কাগজের মিনারে ভাষাশহীদদের স্মরণ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৯:৪৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৯:৪৬:২০ পূর্বাহ্ন
শতবর্ষী বিদ্যালয়ে নেই শহীদ মিনার, শিশুদের তৈরি কাগজের মিনারে ভাষাশহীদদের স্মরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দুর্গম হাওর উপজেলা শাল্লার শতবর্ষী চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো স্থায়ী শহীদ মিনার নেই। তাই ১৯১৭ সালে প্রতিষ্ঠিত ১০৯ বছর বয়সী বিদ্যালয়ে এবারও বাঁশ কাঠে তৈরি কাগজের শহীদ মিনারে ভাষাশহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। ক্ষুদে হাতে, বাঁশ, কাঠ ও কাগজে তৈরি শহিদ মিনারে শ্রদ্ধা অর্পণ করতে পেরে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। তবে অভিভাবক ও সুধীজন বিদ্যালয়টিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন। ২১ ফেব্রুয়ারি সকালে নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান তালুকদার, পারমিতা সরকার ও তৃণা দাসসহ শিক্ষার্থীরা জানান স্কুলের জুনিয়র, সিনিয়র, শিক্ষক, অভিভাবক মিলে বাঁশ, কাঠ ও কাগজে শহীদ মিনার তৈরি করেছেন। তারাও এই কাজে অংশ নিতে পেরে খুশি। তৃণা দাস বলে, আমরা কাচি দিয়ে রঙিন কাগজ কেটেছি। বাঁশ কাঠ ধরে রেখেছি। দুই তিনদিন আমরা কাজ করেছি। শেষে আজ শহীদ মিনারে আমাদের ভাষাশহীদদের স্মরণ করেছি। পারমিতা সরকার বলেন, আমরা মা বাবার কাছ থেকে শুনেছি তারা ছোটবেলায় এভাবেই শ্রদ্ধা জানাতেন। তাদের মতো আমরাও আমাদের ভাষাসংগ্রামীদের স্মরণ করেছি। কষ্ট হলেও ভালো লেগেছে। আরিয়ান তালুকদার বলে, আমাদের স্কুলটি উপজেলার অনেক পুরনো। কিন্তু একটি শহীদ মিনার নেই। স্কুলের ভবনও ভাঙ্গা। যে কোন সময় দুর্ঘটনা হতে পারে। আমাদের স্কুলে নতুন ভবন দরকার। চাকুয়া গ্রাতের অভিভাবক সমর দাস বলেন, একশ বছরের পুরনো বিদ্যালয়। একটি শহীদ মিনার নেই। এটা আমাদের জন্য লজ্জার। এই লজ্জা থেকে আজ ক্ষুদে শিক্ষার্থীরা আমাদের রক্ষা করেছে। পবিত্র কচি হাতে শহিদ মিনার তৈরি করে নিজেরা শ্রদ্ধা দিয়েছে। বিদ্যালয়টিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার সিংহ বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ হাওরে শিক্ষা বিস্তারে কাজ করছে। শুধু শহীদ মিনারই নয় স্কুলের ভবনটিও নড়বড়ে। সংস্কার দরকার। তিনি বলেন, যুগ যুগ ধরে শিক্ষার্থীরা নিজ হাতে বাঁশ-কাঠের মিনার তৈরি করে শহীদদের শ্রদ্ধা জানায়। এবারও জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু