সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১০:০৮:৩৪ পূর্বাহ্ন
শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে বিনামূল্যে চিকিৎসা সেবা
স্টাফ রিপোর্টার ::
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উৎসব পালন উপলক্ষে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমে ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ দেওয়া হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশ্রম প্রাঙ্গণে ১৪ জন চিকিৎসক ৩০০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ও ঔষধ দেওয়া হয়। দুপুরে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আশুতোষ দাস, ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী, ডা. গৌতম রায়, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. গৌতম তালুকদার, ডা. জয়ন্ত কুমার রায়, ডা. দেবাশীষ শর্মা, ডা. প্রিয়াংকা পাল চৌধুরী, ডা. সঞ্জিত তালুকদার, ডা. রক্তিম তালুকদার, ডা. সুজিত কুমার সরকার, ডা. শুভ্র দেবনাথ, ডা. অসিত রায়, ডা. শতাব্দী ভট্টাচার্য। এসময় সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, শ্রীমা সারদা সংঘের সভাপতি সঞ্চিতা চৌধুরী, বিকেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীলসহ আশ্রম পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী