সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করুন : এমপি কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৯:৫১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৯:৫১:২১ পূর্বাহ্ন
দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করুন : এমপি কয়ছর এম আহমদ
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমদ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এমপি কয়ছর এম আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম নিন। দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করুন। এদিকে, একুশে ফেব্রুয়ারি শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর এম আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তা বাস্তবায়ন করতে হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবীর, পৌর বিএনপি নেতা এমএ মতিন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু প্রমুখ। এ সময় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজান সিরাজ, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীনসহ প্রশাসনের সকল কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে একই স্থানে পৃথক সভায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর নগদ অর্থ হিসেবে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও বিভিন্ন প্রকারের মসলা সমৃদ্ধ শুকনা খাবারের প্যাকেট ও ১২ জন দরিদ্র খামারিদেরকে জন প্রতি ১০ কেজি করে প্যাকেট গো-খাদ্য হিসেবে বিতরণ করেন এমপি কয়ছর এম আহমদসহ অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন