সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই : এমপি কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১০:০৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১০:০৪:২৯ পূর্বাহ্ন
জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই : এমপি কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: শুল্ক স্টেশন ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ তাহিরপুর উপজেলাকে আর অবহেলা বা বঞ্চনার শিকার হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, এই উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এমপি কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই। জনগণই আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। তাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই আগামী দিনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি, হয়রানি বা দখলবাণিজ্য সহ্য করা হবে না। এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কথার চেয়ে কাজে তা প্রমাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, তাহিরপুর উপজেলা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমি একা সবকিছু করতে পারবো না। সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে হাওরাঞ্চলের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় বাঁধ নির্মাণে স্বচ্ছতা ও নজরদারি নিশ্চিত করা হবে। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর