সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের
বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের

ভাগ্নেদের হামলায় মামা-মামীসহ আহত ১০

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১০:০৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১০:০৫:৩৯ পূর্বাহ্ন
ভাগ্নেদের হামলায় মামা-মামীসহ আহত ১০
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বোনের ছেলেদের ধারালো অস্ত্রের হামলায় মামা, মামী ও নানীসহ একই পরিবারের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের গোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জমি চাষাবাদের জন্য মো. আবুল কালাম (৫০) নিজ জমিতে গেলে তার বোনের ছেলে ছমেদ মিয়া (২৫), সাদেক মিয়া (২৩) ও সুমন মিয়া (২২) তাকে বাধা দেয়। এ নিয়ে বাকবিত-ার একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামের ওপর হামলা চালায়। এসময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা আবুল কালামের বাড়িতে গিয়ে তার স্ত্রী জোসনা বেগম (৪০), মা চমিরন বেগম (১০০) ও অন্যান্য স্বজনসহ মোট ১০ জনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া জোসনা বেগম ও চমিরন বেগমসহ আরও কয়েকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন