সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১০:০৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১০:০৬:৩২ পূর্বাহ্ন
জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লাইব্রেরি মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ হয়। এতে সভাপতিত্ব করেন লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ও লেখক লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সহসাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী ও অ্যাডভোকেট এআর জুয়েল, সাংবাদিক আকরাম উদ্দিন, শিক্ষক রইসুজ্জামান, সহকারী লাইব্রেরিয়ান মো. আকিক জাবেদ। বক্তারা মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আলোচনা সভা শেষে অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে আবাবিল নূরারী শিশু একাডেমির শিক্ষার্থী ইরতিজা জাহান ইয়াসফি, দ্বিতীয় রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপায়ন রায়, তৃতীয় সৃজন বিদ্যাপীঠের রাজর্ষী তালুকদার। খ গ্রুপে প্রথম হয়েছে শান্তিগঞ্জ উপজেলায় শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনীষা রানী দেবী, দ্বিতীয় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের তন্ময় সরকার তীর্থ, তৃতীয় ফারিহা একাডেমির শাফিকা সারার মাহিরা। এ ছাড়া দুই গ্রুপে ১৬ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের বই, নোটবুক ও শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন