সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক, চার প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:০৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:০৮:৪৭ পূর্বাহ্ন
বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক, চার প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরে বাজারদর নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযানে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে কিচেন মার্কেট, আড়ৎপট্টি, জগন্নাথবাড়ি রোড ও পুরাতন জেল রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার গোলাম সাকিব খান ও মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। অভিযান চলাকালে জেলা প্রশাসকের উপস্থিতি দেখে ব্যবসায়ীরা তাৎক্ষণিক লেবুর দাম কমিয়ে দেন। ১২০ টাকা হালি দরের লেবু মুহূর্তের মধ্যে ৪০ টাকায় নেমে আসে। দাম কমায় সাধারণ ক্রেতাদের ভিড়ে মুহূর্তেই খালি হয়ে যায় লেবুর খাঁচা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এই তদারকি নিয়মিত চলবে। কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায় করতে দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স