সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান
নির্ধারিত সময়ে বাঁধের কাজ সম্পন্নের নির্দেশ

ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, বাঁধ নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে কাজের মান ও অগ্রগতি নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের চলমান প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি কামরুল জেলার একমাত্র ফসলি বোরো ধানের গুরুত্ব তুলে ধরে বলেন, হাওরাঞ্চলের কৃষকদের জীবিকা ও স্থানীয় অর্থনীতির জন্য বোরো ফসল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হাওর সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন এবং নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা, তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও এস এম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, প্রথম যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাখাওয়াত সোহেন, শফি আলম, তোজাম্মিল হক নাসরুম, আতিকুর রহমান আতিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর