সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : এমপি কয়ছর

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৩৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৩৬:২৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : এমপি কয়ছর
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী। সংসদ সদস্য কয়ছর আহমদ বলেন, শান্তিগঞ্জ উপজেলায় মাদক একটি বড় সমস্যা। এটি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি অনলাইন জুয়া তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে এবং যাদের মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার মানের দিক থেকে সুনামগঞ্জ জেলা দেশের মধ্যে পিছিয়ে রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে এ অবস্থান থেকে বের করে আনতে শিক্ষা উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দিকনির্দেশনার গুরুত্ব রয়েছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ স¤পাদক ইয়াকুব শাহরিয়ার, আলী আহমদ দুলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স