সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:৩৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:৩৮:২৭ পূর্বাহ্ন
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর
সুনামকণ্ঠ ডেস্ক :: কয়েক দফা পেছানোর পর অবশেষে দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় সারাদেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুজন সদস্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, ইউজিসির সচিব, সিভাসুর রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য কৃষি গুচ্ছের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। গত ২২ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে গত ৩০ মে পর্যন্ত। এতে ৭০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী - গত ৩০ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা কয়েক দফা পেছানোর পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে আয়োজক ভর্তি কমিটি। এতে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ