সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

ছাতক সিমেন্ট কারখানায় ‘রহস্যজনক’ চুরি

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:০১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:০১:৫৯ পূর্বাহ্ন
ছাতক সিমেন্ট কারখানায় ‘রহস্যজনক’ চুরি
ছাতক প্রতিনিধি :: ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের পিডি অফিসে চুরির ঘটনা ঘটেছে। শ্রমিক-কর্মচারীদের দাবি কারখানার বিগত দিনের প্রায় দেড় হাজার কোটি টাকার নির্মাণকাজের অনিয়ম-দুর্নীতির নথি গায়েব করতে রহস্যজনক একটি চুরির ঘটনা সাজানো হয়েছে। এদিকে, কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) প্রশাসন কামরুজ্জামান শেখ জানান, বৃহস্পতিবার অফিস সময় শেষে রুম তালা দেয়া হয়। রবিবার সকালে অফিস খোলে দেখা যায় টেবিলের উপরে থাকা বিকল একটি ল্যাপটপ ও একটি সিলিং ফ্যান খোলে নিয়ে গেছে চুরেরা। এছাড়াও এসময় বাথরুমর কিছু যন্ত্রপাতিও খোলে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে অফিস বন্ধ থাকা অবস্থায় বাথরুমের ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকে এসব নিয়ে যায়। ছাতক সিমেন্ট কোম্পানির কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সাধারণ সম্পাদক শফি উদ্দিন জানান, যেভাবে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকেছে দেখানো হয়েছে, তা কিছুতেই সম্ভব নয়। এটা একটি রহস্যজনক ঘটনা মনে হচ্ছে। কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তারা কারখানাকে নিয়ে তামাশা শুরু করেছেন। ছাতক থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল জলিল জানান, প্রাথমিক তদন্তে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা চোরদের খোঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি