সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

হাওরকে বাঁচতে দিন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৯:১৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৯:১৯:৪২ পূর্বাহ্ন
হাওরকে বাঁচতে দিন
গত বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) গ্রামীণ জনকল্যাণ সংসদ দিরাইয়ের আয়োজনে এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় দিরাই পৌরশহরের বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে ‘হাওরের ১০০ বছর ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে পলিতে ভরে যাওয়া নদী ও হাওর খনন পরিকল্পনা, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের ধান চাষ, বৃক্ষরোপণ, হাওরের জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের এইরূপ কার্যক্রম গ্রহণ করার জন্যে অভিনন্দন জানাই এবং দাবি জানাই, হাওরকে বাঁচতে দিন। ব্রিটিশ আমল থেকে প্রকৃতপ্রস্তাবে ভাটিবাংলার ভূপ্রাকৃতিক পরিসরে যথোপযুক্ত ও কার্যকর কোনও উন্নয়নকাজ পরিচালিত হয়নি। যে-সব কাজ হয়েছে সে-গুলো ভাটিবাংলার প্রকৃতিবিরোধী এবং প্রকারান্তরে ভাটিবাংলার প্রাকৃতিক ভারসাম্যহীনতার উদগাতা। অর্থাৎ ইতোমধ্যে সম্পন্ন কাজগুলো ভাটিবাংলার উন্নয়নের নামে অনুন্নয়ন ঘটিয়েছে ব্যাপক মাত্রায়। এই উন্নয়নের নামে ব্যাপক মাত্রার অনুন্নয়নের বিষয়ে বিস্তারিত বর্ণনা সম্পাদকীয়র অপর্যাপ্ত পরিসরে পেশ করা সম্ভব নয়। সংক্ষেপে বললে বলতে হয়, মাছ-গাছসহ জলজ জৈবসম্পদের বিশাল পরিসরে মরতে মরতে যে-ক’টা হাওর, বিল, নদী, খালের অস্তিত্ব এখনও অবশিষ্ট আছে সে-গুলোও মরোমরো অবস্থায়, মাছ নেই জলাধার হয়ে গেছে। অন্যভাবে বললে বলতে হয়, ভাটিবাংলার বিশাল বিস্তৃত জলাভূমি আসলে একটি জলের মরুভূমিতে পর্যবসিত হয়েছে। ভাটিবাংলার প্রতিটি মানুষ আশা করেন, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের হাওর উন্নয়নের রূপকল্প অচিরেই বাস্তবায়িত হবে এবং ভাটিবাংলা আবার তার অতীতের যৌবন ফিরে পাবে, আবার মাছগাছ ও জলজ জৈবসম্পদের অফুরন্ত ভা-ার হয়ে উঠবে ভাটিবাংলার জলের জগৎ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ