সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

গারো পল্লীতে “ওয়ানগালা উৎসব” অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:২৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:২৮:০৬ অপরাহ্ন
গারো পল্লীতে “ওয়ানগালা উৎসব” অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার মুগাইপার গারো পল্লীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “সম্প্রীতির ওয়ানগালা উৎসব”। বৃহ¯পতিবার এ উৎসবের আয়োজন করে সুনামগঞ্জ ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সুনামগঞ্জ সদরের চেয়ারম্যান মিন্টু দিও’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গারো অধ্যুষিত পাঁচ গ্রামের মাতব্বর হাজার মারাক, শ্যামল ডিব্রা, এলস দিও ও ডমিনিক মৃ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুনামগঞ্জ পিএফজির এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ ও ওয়াইপিএজির যুগ্ম সমন্বয়কারী অনন্যা তালুকদার। স্বাগত বক্তব্য দেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন নন্দিতা মানখিন ও সলোমন যেত্রা। জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী আয়োজনে গারো সম্প্রদায়ের সদস্যরা তাদের সংস্কৃতির নানা দিক নৃত্য, গান ও পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন। গারো (মান্দি) গান পরিবেশন করেন খ্রিস্টিনা দিও, চাইনিং আরেং, উদয় সাংমা, আরিয়ান মান্দা ও শিমিরন সাংমা। গারো (মান্দি) নৃত্য পরিবেশন করেন প্রেমা ও হেমন্টী, ম্যাট্রিন হাপিদক ও নবনীতা চাপ্পুণৎ, চেলসি ও অঙ্কিতার দল, রিয়া দিও ও লিপা দিও, অভিভেন্স যেত্রা ও আরোহী চিরান, তিথি তজু ও শ্রেষ্ঠা নকরেক, প্রত্যাশা মৃ ও গ্রেসি মৃ, প্রমি যেত্রা, রতœা হাজং, মেত্রী হাজং, সৃষ্টি ও তার দল, শান্তি ও তার দল এবং দিতি ও তার দল। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গারো সম্প্রদায় বাংলাদেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে বসবাসকারী একটি অন্যতম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বসবাস রয়েছে। সুনামগঞ্জের পাহাড়ি ও বনাঞ্চল সংলগ্ন এলাকাতেও গারো জনগোষ্ঠী প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত জীবনযাপন করে আসছে। গারোদের সর্বাধিক পরিচিত উৎসব ‘ওয়ানগালা’, যা মূলত ধান সংগ্রহ ও ফসলের কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব। এ উৎসবে নৃত্য, ঢোল-বাঁশির বাদ্য এবং ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়। তবে সময়ের পরিবর্তনে এ উৎসব ক্রমেই বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে বলে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা আরও বলেন, গারো সম্প্রদায়ের মানুষ তাদের রঙিন ঐতিহ্যবাহী পোশাক, মাথার অলংকার ও হস্তশিল্পের মাধ্যমে স্বকীয় সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন। তবে জমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আধুনিক সুযোগ-সুবিধার অভাবসহ নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি তারা। বক্তারা গারো সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে সরকার, সমাজ ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নেন পিএফজি সদস্য নূরুল হাসান আহাহের, মুছিহুর রহমান রাসেল, প্রতীমা রানী দাস, কর্ণবাবু দাস এবং ওয়াইপিএজির আলী ইমরান, মোহাম্মদ আলী প্রমুখ। আয়োজকরা জানান, গারো আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মের কাছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার