সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

আদালতের নির্দেশে ব্ল্যাঙ্ক চেক উদ্ধার, স্বস্তি বাদীপক্ষের

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:১৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:২২:৫৩ অপরাহ্ন
আদালতের নির্দেশে ব্ল্যাঙ্ক চেক উদ্ধার, স্বস্তি বাদীপক্ষের ছবি: ব্ল্যাংক চেকের প্রতীকী
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে থানা পুলিশের অভিযানে একটি বিতর্কিত ব্ল্যাঙ্ক (ফাঁকা) চেক উদ্ধার করা হয়েছে। আদালতে করা অভিযোগের ভিত্তিতে পুলিশের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন বাদীপক্ষ।
মামলার নথি সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার নতুনপাড়ার বাসিন্দা জর্জিনা আক্তার জমি ক্রয়ের জামানত হিসেবে পাঁচ লাখ টাকা মূল্য নির্ধারণ করে একটি ফাঁকা চেক প্রদান করেন একই পাড়ার সুহেল রানার স্ত্রী রুকশানা আক্তারের কাছে। পরবর্তীতে তিনি রুকশানা আক্তারের ব্যাংক হিসাবে গত বছরের ৮ ডিসেম্বর সম্পূর্ণ ৫ লাখ টাকা জমা দিলেও সংশ্লিষ্ট জামানতের চেকটি ফেরত দেননি রুকশানা আক্তার। এছাড়াও জমি রেজিস্ট্রি করতেও অপারগতা প্রকাশ করছেন রুকশানা আক্তার। এতে জর্জিনা আক্তারের ক্রয়কৃত জমি ও চেকটি ফেরত পাওয়ার লক্ষে আইনের আশ্রয় নেন জর্জিনা আক্তার।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, রুকশানা আক্তার চেকটি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে বিবাদীপক্ষকে ভয়ভীতি প্রদর্শন ও ভবিষ্যতে বড় অঙ্কের টাকা বসিয়ে মামলা করার হুমকি দেন। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারায় চেকটি উদ্ধার করার আবেদন করা হয় আদালতে।
এরই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে জামালগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিবাদীপক্ষের বসতবাড়ি থেকে সংশ্লিষ্ট চেকটি উদ্ধার করে বলে সত্যতা নিশ্চিত করে জানান জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। উদ্ধারকৃত চেকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। চেকটি আজ রবিবার আদালতে হস্তান্তর করা হব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স