সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিশ্বম্ভরপুরে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:২৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:২৫:২৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার :: “মাদকসেবী যেখানে, প্রতিরোধ হবে সেখানে” - এই স্লোগানকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও নতুন বাজারে তাহিয়া একাডেমির আয়োজনে এবং সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লী চিকিৎসক জামাল হোসেন সভাপতিত্ব করেন এবং তাহিয়া একাডেমির পরিচালক ও সাংবাদিক শফিউল আলম সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন শাহাপুর জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মিছবাহ উদ্দিন, আবুল কাসেম, মুস্তাক আহমদ, হারুন রশিদ ও ব্যবসায়ী কয়েছ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও কিছু অসাধু ব্যবসায়ী তা উপেক্ষা করে প্রকাশ্যে মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উপজেলার বাগুয়া গ্রামের ছবাব মিয়া প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে। এছাড়াও ময়না মিয়া, কডু মিয়াসহ আরও কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বক্তারা মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং মাদকসেবীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ এবং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী