সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সাংবাদিক আব্দুস সালামের ওপর হামলার অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:২৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:২৯:২৮ পূর্বাহ্ন
সাংবাদিক আব্দুস সালামের ওপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আব্দুস সালামের কার্যালয়ে হামলা, ভাঙচুর, চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সুনামগঞ্জ পৌরবিপণী এলাকায় অবস্থিত একুশে টেলিভিশনের জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সাংবাদিক আব্দুস সালাম অফিসে বসে পেশাগত কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক অফিসে প্রবেশ করেন। এ সময় ইসলাম উদ্দিন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে সাংবাদিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। সাংবাদিক আব্দুস সালাম বাধা দিলে ইসলাম উদ্দিন অফিসে থাকা ক্যামেরার ট্রাইপড দিয়ে তাকে আঘাত করেন। এতে তার দুই হাতের কনুইয়ের নিচে আঘাত ও ফোলা জখম হয়। এ সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করেন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা অফিস টেবিলে থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। সাংবাদিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর আহত সাংবাদিক আব্দুস সালাম সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে তিনি বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় ইসলাম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে আরও জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত ইসলাম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে উল্টো তার ওপর হামলা হয়েছে বলে দাবি করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও হুমকি ছড়ানোর অভিযোগও উঠেছে। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স