সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৩:৩৫ পূর্বাহ্ন
বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের নাগরিকদের জন্য খুব শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, এরই মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ভারতের হাই কমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা উনারা করছেন। সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। এ দল পক্ষের নামে মারামারি কোন্দল এগুলো বন্ধ করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী, যদুনন্দী, সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাই-বোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কীভাবে উন্নতি করা যায়, রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায়, সেদিকে আমাদের কাজ করতে হবে। এ জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন