সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৪:২৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায়
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে গ্যাসের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলা এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক ও গ্যাসের দাম অতিরিক্ত না রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজার এলাকায় গ্যাস বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এতে সহযোগিতা করেন জগন্নাথপুর থানার এসআই অপূর্বসহ পুলিশদল। প্রথমেই ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর শহীদ মিনার রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সুহেল আহমদের গ্যাসের দোকানে অভিযান করা হয়। দোকানের মালিক সুহেল আহমদ আদালতের প্রতিটি প্রশ্নের সঠিক জবাবসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে ধরেন। যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি। এরপরও আদালত তার গ্যাস সিলিন্ডার রাখার গুদামঘর বটেরতল এলাকায় গিয়ে খোলে দেখেন। সেখানে গ্যাসের গুদামভর্তি খালি বোতল পাওয়া যায়। এ সময় গ্যাস ব্যবসায়ী সুহেল আহমদ জানান, আমি বিএম ও ওমেরা গ্যাসের বিক্রয় প্রতিনিধি। আমার এখানে ১৪৫০ টাকায় বিএম ও ১৫০০ টাকায় ওমেরা গ্যাস পাওয়া যাচ্ছে। এখানে কোন ত্রুটি না পেয়ে অন্য গ্যাসের দোকানে পরিচালনা করা হয়। এক পর্যায়ে জগন্নাথপুর পশ্চিমবাজার এলাকায় শরীফ মিয়ার হাবিব এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে গ্যাস পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকায় শরীফ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শরীফ মিয়া ফ্রেস গ্যাসের বিক্রয় প্রতিনিধি। তার কাছে গ্যাস নেই বলে তিনি আদালতকে জানান। এছাড়া আরো ২টি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এ সময় ভোক্তাদের মধ্যে অনেকে জানান, এমনিতে বাজারে গ্যাস মিলে না। অতিরিক্ত দামে মাঝে মধ্যে গ্যাস পাওয়া যায়। সরকারি ন্যায্যমূল্যে বাজারে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী