সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎জামালগঞ্জে কবরস্থানের জমি দখলের অভিযোগ: পাল্টাপাল্টি অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৭:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৭:৩০:২১ অপরাহ্ন
‎জামালগঞ্জে কবরস্থানের জমি দখলের অভিযোগ: পাল্টাপাল্টি অভিযোগ
স্টাফ রিপোর্টার:: ‎
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পলক গ্রামের কবরস্থানের জমিকে একটি পরিবার তাদের সরকারি বন্দোবস্ত ভূমি দাবি করে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। এতে ওই গ্রামবাসীর মনে চরম ক্ষোভ আর উত্তেজনা বিরাজ করছে। এরপর পরই বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পরিবারের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ওই পরিবারের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে গ্রামের একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে। এতে করে স্থানীয়ভাবে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে চরমে।
স্থানীয় কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া অভিযোগ থেকে জানাযায়, প্রায় ১০০ বছর ধরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামের লাশ দাফনে ব্যবহৃত পলক গ্রামের কবরস্থানের নির্ধারিত জায়গাটি সম্প্রতি ইব্রাহিম নামে এক ব্যাক্তি তাদের পূর্ব পুরুষরা বন্দোবস্ত নেয়া দাবি করে রাতের আঁধারে কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতর একটি ঘর নির্মাণ করেছেন। পরদিন সকালে গ্রামবাসী নতুন ঘর দেখে ওই পরিবারের কাছে জানতে চাইলে তারা তাদের জায়গা বলে দাবি করেন।
পরে গ্রামবাসী ওই পরিবারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরে ওই পরিবার গ্রামের ৫ জনের নাম উল্লেখ করে জামালগঞ্জ থানায় একটি পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেন। ‎
এদিকে কবরস্থানের প্রাচীরের ভেতর স্থাপনা নির্মাণ ও দখলের ফলে ভবিষ্যতে দাফন কার্যক্রম ব্যাহত হতে পারে এবং পবিত্র পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মতবিরোধ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। ‎
অন্যদিকে, অভিযুক্ত ইব্রাহিমের লিখিত অভিযোগ থেকে জানাযায়, তার পূর্ব পূরুষরা সরকারের কাছ থেকে ২২ শতাংশ জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং নিয়মিত ভূমি কর পরিশোধ করছেন। এতে উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক দাবি করে প্রশাসনের নিকট আইনগত সহায়তা চেয়েছেন। ‎

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি