সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কাজ অনুপাতে বিল পায়নি পিআইসি থমকে আছে বাঁধের কাজ

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন
কাজ অনুপাতে বিল পায়নি পিআইসি থমকে আছে বাঁধের কাজ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরে কাজ অনুপাতে বিল না পাওয়ায় হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজ থমকে আছে। কিছু পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) কাজ করছেনা। পানি উন্নয়ন বোর্ড কিছু বিল দিতে চাইলেও অনেক পিআইসি অল্প বিল নিতে চাচ্ছেনা। এতে কাজ আদায় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। দিরাই ও শাল্লা উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পিআইসি’র লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত ৩২ ভাগ অর্থ পাওয়া গেছে। পিআইসি ও পাউবোর দাবি কাজ হয়েছে ৭০ ভাগের বেশি। কিন্তু কাজ অনুপাতে বিল না পাওয়ায় এখন কাজ শেষ করতে চাচ্ছেন না পিআইসির লোকজন। সংশ্লিষ্টরা পিআইসিদের কাজ শেষ করার নির্দেশনা দিলেও তাদের অনেকেই মানছেন না বলে জানা গেছে। শাল্লা উপজেলার ছায়ার হাওরের ৫৫ নং প্রকল্পের সভাপতি আকরাম আলী বলেন, আমরা ৭৫ ভাগের বেশি কাজ শেষ করে ফেলেছি। কিন্তু বিল পাইনি ৩০ ভাগও। এখন টাকার অভাবে বাকি কাজ করতে পারছিনা। টাকা না পাওয়ায় অনেক পিআইসি কাজ বন্ধ করে দিয়েছে। একই হাওরের ২৩ নং পিআইসির সভাপতি রঞ্জিত দাশ বলেন, পাউবো ও প্রশাসনের তাড়ায় আমরা কাজের ৮০ ভাগ শেষ করে ফেলেছি। টাকা সুদে এনে বিল দিয়েছি। কিন্তু আমরা সরকারি বিল ৩০ ভাগও পাইনি। বাকি কাজ শেষ করতে তাড়া দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের হাতে টাকা নেই। তাই অনেকেই কাজ অসমাপ্ত রেখে দিয়েছে। শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন বলেন, বেশিরভাগ পিআইসি কাজ অসমাপ্ত কাজ ফেলে রেখেছে। তারা ঋণ করে পিআইসির শ্রমিক ও মেশিনের বিল পরিশোধ করেছে। কিন্তু সরকারি বিল ৩০ ভাগও পায়নি। অনেককে কাজ এগিয়ে নেওয়ার জন্য অল্প বিল দিতে চাইলে তারা এই বিল নিতে চাচ্ছেন না। তারা কাজ অনুপাতে বিল চান। এখন বিল না দেওয়া হলে কাজ এগুনো কঠিন। তাছাড়া মওসুমে এখন যে কোনও সময় বৃষ্টিপাত শুরু হতে পারে। এতে কৃষকের ফসল ঝুঁকিতে পড়বে। দিরাই উপজেলা পাউবোর এসও আব্দুল কাইয়ুম বলেন, মাত্র ৩২ ভাগ বরাদ্দ আমরা পেয়েছি। অনেক পিআইসি যতসামান্য বরাদ্দের বিল নিতে চাচ্ছেন না। তাদের দিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। তবে আমরা তাদেরকে বিলের নিশ্চয়তা দিয়ে কাজ শেষ করার আহ্বান জানিয়েছি এবং তদারকি করছি। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, নির্বাচন, অন্তর্বর্তী সরকার এবং নতুন সরকারসহ নানা কারণে বরাদ্দ ছাড় পেড়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে মাননীয় মন্ত্রী মহোদয় পরিদর্শনের পর বাস্তবতা অনুধাবন করেছেন। আমরা পিআইসিদের আশ্বাস দিয়েছি আগামী ১০ মার্চের মধ্যে তাদের বিল পরিশোধ করবো। তাদেরকে কাজ শেষ করতে আমরা বারবার বলছি। অনেকে কাজ করছেন। অনেকে করতে চাচ্ছেন না। তবে কাজ আদায়ের জন্য আমরা নানাভাবে তাদেরকে বলছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ