সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সত্যশব্দের রঙ উৎসব

বসন্তের রঙে রঙিন সংস্কৃতির মিলনমেলা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন
বসন্তের রঙে রঙিন সংস্কৃতির মিলনমেলা
স্টাফ রিপোর্টার :: ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন রূপে সেজে ওঠে, তখন মানুষের মনেও জাগে নতুন প্রাণের উচ্ছ্বাস। শীতের নির্জীবতা কাটিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে নতুন পাতা, ফুল আর রঙিন স্বপ্নের বার্তা। এই চিরায়ত সৌন্দর্য ও প্রাণের উৎসবকে ঘিরে সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র শহরের নতুনপাড়ায় আয়োজন করে বর্ণাঢ্য ‘রঙ উৎসব’, যা পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। রবিবার বিকেলে আয়োজিত ‘রঙযাত্রা’ ছিল উৎসবের প্রধান আকর্ষণ। এতে অংশ নেন সত্যশব্দের প্রশিক্ষণার্থী, তাদের অভিভাবক, সংস্কৃতিপ্রেমী সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘রঙযাত্রা’য় আবিরের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ, আর গান ও নৃত্যের তালে তালে প্রাণ ফিরে পায় বসন্তের আবহ। শিশু-কিশোরদের উচ্ছ্বাস, হাসি আর রঙের ছোঁয়ায় উৎসবস্থল হয়ে ওঠে এক আনন্দময় প্রাঙ্গণ। রঙযাত্রা শেষে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। সত্যশব্দের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। আবৃত্তির কণ্ঠে ফুটে ওঠে বসন্তের কবিতা, নৃত্যের ভঙ্গিমায় ধরা পড়ে প্রকৃতির জাগরণ, আর গানের সুরে প্রতিফলিত হয় নতুন জীবনের আহ্বান। সত্যশব্দের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র বলেন, বসন্ত এমন এক ঋতু যখন প্রকৃতি নতুন করে জীবন পায়। সেই নতুন জীবনের আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর আয়োজন করা হয় রঙ উৎসব। সত্যশব্দের শিশু-কিশোররা, যারা নিয়মিত আবৃত্তি, অভিনয় ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত, তারা সবাই রঙিন পোশাকে সেজে উৎসবে অংশ নেয়। ক্যা¤পাসজুড়ে সাজসজ্জায় ফুটে ওঠে বসন্তের রঙিন আবহ। সত্যশব্দের নৃত্যবিভাগের প্রশিক্ষক দেবপ্রিয়া পাল বলেন, সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। শিশুদের মধ্যে সংস্কৃতির বীজ বপনের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সত্যশব্দ এই ধারাবাহিকতা বজায় রাখবে। এদিকে, নতুনপাড়ায় উৎসব প্রাঙ্গণজুড়ে ছিল বসন্তের রঙিন সাজসজ্জা। ফুল, রঙিন আলপনা এবং আবিরের রঙে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। শিশু-কিশোরদের রঙিন পোশাক, হাসি আর অংশগ্রহণ উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। সব মিলিয়ে সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের এই রঙ উৎসব শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি ছিল সংস্কৃতি, আনন্দ ও নতুন জীবনের এক অনন্য প্রকাশ। বসন্তের এই উৎসব প্রমাণ করে, সংস্কৃতির চর্চা মানুষের মনকে যেমন সমৃদ্ধ করে, তেমনি সমাজে সৃষ্টি করে সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌন্দর্য্যরে বন্ধন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ