সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সালমান-আনিসুল হক ফের রিমান্ডে

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন
সালমান-আনিসুল হক ফের রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশিদুল হাসান। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে করা হয়। এ সময় উদ্ধার করা হয় বৈদেশিক মুদ্রা। জব্দ করা তালিকায় সালমান এফ রহমানের কাছে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঁ, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেকিনি সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ৬ হাজার ২৩০ ভুটানি এনগুলট্রাম, এক হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার ৩২০ থাই বাথ পাওয়া গেছে। তার কাছে একটি কূটনৈতিক পাসপোর্টসহ ছয়টি পাসপোর্ট ছিল। অন্যদিকে আনিসুল হকের কাছে ১৭ হাজার ৫১২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার ছিল। তার সঙ্গে তিনটি ভিন্ন কূটনৈতিক পাসপোর্ট ছিল। ঘটনার পর পুলিশ ১৩ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট-১৯৪৭-এ মামলা দায়ের করে। এর আগেও একাধিক হত্যা মামলায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ