সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে জামালগঞ্জে দরিদ্র রোগীদের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১১:০৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১১:০৯:৩৫ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে জামালগঞ্জে দরিদ্র রোগীদের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতাল-এর উদ্যোগে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ ক্যা¤েপ বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৮৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা গ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত ৩৯ জন অসচ্ছল ছানি রোগীর চোখে সফলভাবে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করে অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। উন্নতমানের বিনামূল্যের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা জানান। অপারেশনকৃত রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সারা দেশের মতো সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার অসচ্ছল চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, ব্যাংকের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ট্রেইনি ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য, জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান এবং পরিচালক (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন