সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

বাঁধের কাজে গাফিলতি মেনে নেবো না : এমপি কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:২৮:১৭ পূর্বাহ্ন
বাঁধের কাজে গাফিলতি মেনে নেবো না : এমপি কয়ছর এম আহমদ
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই কৃষিতে কোন সমস্যা আছে কি না, তা দেখতে সুনামগঞ্জের হাওরে পানিসম্পদ মন্ত্রীকে পাঠানো হয়েছে। তিনি বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে কোনো গাফিলতি মেনে নেবো না। দ্রুত সময়ের মধ্যে হাওরে বাঁধের কাজ শেষ করতে হবে। শুধু তাই নয়, হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ ব্যতীত অন্য কোন উপায়ে স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হবে। যাতে করে প্রতি বছর বাঁধ নির্মাণ করতে না হয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করুন। সব সময় সাহসের সাথে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা লিখুন। সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত ভুরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪, ৫, ৬ ও ৭নং পিআইসি প্রকল্পের ফসলরক্ষা বেড়িবাঁধ পরিদর্শনকালে ও স্থানীয় ভুরাখালি বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল, কৃষক নেতা সাইদুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, সাবেক ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ইউপি সদস্য লিলু মিয়া প্রমুখ। এ সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, বিএনপি নেতা আবদুস সোবহান, আবুল হাশিম ডালিম, রুহেল আহমদ, সাংবাদিক শহীদ নুর আহমদ, সাংবাদিক তৈয়বুর রহমান, ইউপি সদস্য অনিল চন্দ্র দাস, রুবেল আহমদ, মফিজুর রহমান, আলামিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ জানান, জগন্নাথপুর উপজেলায় উৎপাদিত আগামী বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষায় ৩৭টি পিআইসি কমিটির মাধ্যমে ১৮ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত করা হয়েছে। এ পর্যন্ত ৮৩ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ কাজ শেষ হয়ে যাবে। সভায় বক্তারা বলেন, হাওরে মাটি সংকটে কাজ ব্যাহত হচ্ছে। কাজ করেও টাকা মিলছে না। নলুয়ার হাওর ব্যতীত অন্যান্য উপরের কয়েকটি প্রকল্পে অল্পকাজে অতিরিক্ত টাকা বরাদ্দসহ নানা অভিযোগ তুলে ধরেন। জবাবে এমপি কয়ছর এম আহমদ এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। এর আগে ভুরাখালি গ্রামে অবস্থিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের বাসায় কিছুক্ষণ অবস্থান করেন এমপি কয়ছর এম আহমদ। এ সময় সাবেক বর্ষীয়ান নেতা সামাদ আজাদের রাজনৈতিক বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক