সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিশ্বম্ভরপুরে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৬:০২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৬:০২:২৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলা সদর ইউনিয়নের আরামবাগ (নতুনপাড়া) এলাকায় ভয়াবহ অগ্নিকা-ে মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে ঠিকাদার সালাম মিয়ার বসতবাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, সালাম মিয়া ও একজন ভাড়াটিয়া ওই বাড়িতে বসবাস করতেন। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। হঠাৎ টিনের চালের ওপর বৃষ্টির মতো শব্দ শুনে তারা প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সালাম মিয়ার স্ত্রী চিৎকার করলে পাশের ভাড়াটিয়া দ্রুত এগিয়ে এসে সবাইকে ঘর থেকে বের হতে সহায়তা করেন। তবে এরই মধ্যে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিশ্বম্ভরপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিলসহ প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সালাম মিয়া অভিযোগ করে বলেন, “আমার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে বলে আমি সন্দেহ করছি। আগুন লাগার আগে টিনের চালে বৃষ্টির মতো কিছু পড়ার শব্দ শোনা গেছে। আগুনে আমার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের ভাড়াটিয়ারও প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার চান মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন