সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

দিরাইয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৬:২৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৬:২৭:৪২ পূর্বাহ্ন
দিরাইয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
দিরাই প্রতিনিধি :: সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর সহযোগিতায় সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ বারটান আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মুসফিকুছ সালেহীন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, শরীরের সুস্থতার জন্য আমাদের ফলিত পুষ্টি জাত শাকসবজি ও খাদ্যের প্রয়োজন। আমাদের অসচেতনতার কারণে অনেক সময় ফলিত পুষ্টিজাত খাদ্য গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকি। আমরা ইচ্ছে করলেই সামান্য অর্থ ও কষ্টে নিজেই পুষ্টিজাত শাকসবজি ফলাতে পারি, যাতে প্রচুর ভিটামিন থাকে। সকল শ্রেণির মানুষকে পুষ্টিজাত শাকসবজি ও খাদ্য নিজে ফলাতে উদ্বুদ্ধ করতেই এ প্রশিক্ষণের আয়োজন। আজকের প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ সকল শ্রেণি-পেশার জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজে এবং অন্যকে ফলিত পুষ্টিজাত শাকসবজি ও খাদ্য উৎপাদনে উৎসাহিত করবেন। প্রশিক্ষণে দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক সুধা সিন্ধু দাস, সুমনা আচার্য্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল