সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শান্তিগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন উদ্বোধন

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৬:৩১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৬:৩১:৪৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলায় ২১ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ক্যা¤েপইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে এবং ‘সেভিং লাইভস ইমপ্রুভিং হেলথ’ প্রকল্পের জেলা সমন্বয়কারী ডা. পূজা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট ডা. মুকুল চন্দ্র পাল, মেডিকেল অফিসার ডা. ফয়জুর আহমদুজ্জামান খান, ডা. সৈকত দাস, ডা. তারিক জামিল এবং সিআইপিআরবি’র জেলা সমন্বয়কারী মো. শাখাওয়াত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, প্রসবজনিত ফিস্টুলা রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালের মধ্যে শান্তিগঞ্জ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করা সম্ভব হবে। সভায় জানানো হয়, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মোট ১৮ জন প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্ত হয়েছেন এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়েছেন। চলতি বছর ইতোমধ্যে জেলায় ৭ জন নতুন রোগী সনাক্ত করা হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এই ক্যা¤েপইনের মাধ্যমে মাঠপর্যায়ে রোগী সনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স