সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল

জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৯:১৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৯:২২:০৩ অপরাহ্ন
জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট ছবি: সাচনা মসজিদ ও মাছ বাজার সুরমা নদী ভাঙনের কবলে
মোবায়েজীদ বিন ওয়াহিদ::
একসময় যে নদী জীবন-জীবিকা ও সংস্কৃতির ধারক ছিল, সেই নদীর ভয়াল ভাঙনে জামালগঞ্জ উপজেলার সাচনা লামাবাজার এলাকায় বিলীন হওয়ার পথে একটি ঐতিহ্যবাহী মসজিদ, বহু বছরের পুরোনো মাছ বাজার ও অসংখ্য দোকানপাট। প্রতিবছরই নদীভাঙনে হারিয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। ‎
সরেজমিনে দেখা যায়, নদীর কিনার ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী সাচনা লামা বাজার মসজিদটি চরম ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় সেটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নামাজ আদায় করতে আসা মুসল্লিরা আতঙ্ক নিয়ে মসজিদে প্রবেশ করছেন। অনেকেই বলছেন, আর একটি বড় জোয়ার এলেই হয়তো ইতিহাস হয়ে যাবে এই মসজিদটি। ‎শুধু ধর্মীয় স্থাপনাই নয় ঝুঁকির মুখে রয়েছে সাচনা লামাবাজারের পুরোনো মাছ বাজার, আশপাশের অসংখ্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বাজারটি পুরো জেলার অন্যতম উল্লেখযোগ্য অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হলেও স্বাধীনতার পর থেকে নদী ভাঙন রোধে বাজারটি রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। ‎
সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায়, সাচনা বাজার মসজিদটি নদী ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে। পাশেই ভাঙ্গনের কবলে পড়েছে সাচনা মাছ বাজার। ইতিমধ্যে বেশ কয়েকটি মাছের আড়ৎ ও বিভিন্ন পন্যের দোকান নদী ভাঙ্গনের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ‎

এব্যাপারে সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির সেক্রেটারি সেলিম আহমদ বলেন, সাচনা লামা বাজার মসজিদটি এখন আর নেই বললেই চলে। প্রতি বছর নদী ভাঙনের ফলে মসজিদের অধিকাংশ অংশটি নদী গর্ভে বিলীন হয়েছে। এখন আমরা একসময়ের বারান্দাকে মেরামত করে মসজিদ হিসেবে ব্যবহার করছি। তাছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও নদী গর্ভে বিলীন হচ্ছে। তাই আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি অনুরোধ, দ্রুত যেন মসজিদ ও বাজারটি রক্ষায় পদক্ষেপ নেন।

‎এ ব্যাপারে জামালগঞ্জ উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, আমাদের লামা বাজারটি আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখানে একাধিক মাছের আড়ৎ, বরফ মিল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যা ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে বেশ কিছু দোকান পাট। জরুরি ভাবে সরকার পদক্ষেপ নিলে আশা করছি বাজারের একমাত্র মসজিদ ও মাছ বাজার সহ দোকানপাটগুলো রক্ষা করা যাবে। ‎

​​​​​​জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, এব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স