সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জাউয়াবাজারে বাবুর্চি সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৫:০০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৫:০০:২৭ পূর্বাহ্ন
জাউয়াবাজারে বাবুর্চি সমিতির ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার জাউয়া বাজার ভাই ভাই বাবুর্চি সমিতি লিমিটেডের উদ্যোগে জাউয়া বাজার আকিল কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাউয়া বাজার ভাই ভাই বাবুর্চি সমিতির সভাপতি আবুল হাসনাত। সঞ্চালনায় ছিলেন হোসেন জালাল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন্ধন শিল্প গোষ্ঠীর সভাপতি শুকুর মিয়া, রঞ্জিত পাল এবং নিশিতা কোম্পানির সঞ্জয় রায়সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে সোহেল আহমেদ বলেন, বাবুর্চি ও কৃষক সমাজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা সময়ের দাবি। তিনি আরও বলেন, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে বাবুর্চি ও কৃষকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক