সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৯:৫১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৯:৫১:৩৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার :: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় জামালগঞ্জে “ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রজেক্ট”-এর আওতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে ব্র্যাকের আয়োজনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত ব্র্যাক জলবায়ু ও স্বাস্থ্য প্রকল্প অফিসার দিপ্র রায় দিপ্ত-এর সঞ্চালনায় এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল বাতেন, এমওডিসি শাহেদুল আলম ভুঁইয়া, ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিং, মেডিকেল অফিসার সুবর্ণা আক্তার শেলী। এছাড়াও সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডায়রিয়া, ডেঙ্গু, চর্মরোগ ও শ্বাসতন্ত্রজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয় ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী