সুনামগঞ্জ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

জান্নাতুল ফেরদৌস ডলি’র দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মনের সীমানা নেই’ প্রকাশ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন
জান্নাতুল ফেরদৌস ডলি’র দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মনের সীমানা নেই’ প্রকাশ
স্টাফ রিপোর্টার :: সমকালীন বাংলা কবিতার অঙ্গনে নিজের স্বতন্ত্র কণ্ঠে পরিচিত সুনামগঞ্জের কবি জান্নাতুল ফেরদৌস ডলি’র দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মনের সীমানা নেই’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশিত হয় মহান ২১শে ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত অমর একুশে বইমেলায়। বইটি ঢাকা থেকে ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’ কর্তৃক প্রকাশিত হয়েছে। নতুন কাব্যগ্রন্থে কবি মানুষের অন্তর্জগৎ, অনুভূতির সূক্ষ্ম স্পন্দন, সম্পর্কের গভীরতা এবং সমকালীন জীবনের বহুমাত্রিক বাস্তবতাকে কবিতার ভাষায় তুলে ধরেছেন। তার কবিতায় আবেগ ও বোধের এক সৃজনশীল সংমিশ্রণ লক্ষ করা যায়, যা পাঠককে ভাবনার গভীরে নিয়ে যায়। সহজ-সাবলীল ভাষা ও হৃদয়ছোঁয়া চিত্রকল্প তার কবিতাকে করেছে আরও প্রাঞ্জল ও গ্রহণযোগ্য। বইটিতে রয়েছে বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ-এর একটি মূল্যায়নধর্মী রিভিউ, যেখানে তিনি কবির কাব্যভাষা, ভাবনার গভীরতা এবং সৃজনশীল শক্তির প্রশংসা করেছেন। এর আগে জান্নাতুল ফেরদৌস ডলির প্রথম কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’ প্রকাশিত হয়, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে প্রশংসিত হয়েছিল। প্রথম গ্রন্থেই তিনি কাব্যভাষার স্বচ্ছতা, চিত্রকল্পের বৈচিত্র্য এবং অনুভূতির গভীরতার মাধ্যমে পাঠকমহলে বিশেষ পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাস করছেন। প্রবাসে থেকেও বাংলা সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমে তার সক্রিয় সম্পৃক্ততা তাকে সমকালীন সাহিত্যপরিসরে একটি সম্ভাবনাময় কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কবি জান্নাতুল ফেরদৌস ডলি বলেন, সাহিত্য সাধনা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কবিতা তার আত্মপ্রকাশের প্রধান মাধ্যম, আর পাঠকের ভালোবাসাই তাকে নিরন্তর সৃষ্টিশীল থাকতে অনুপ্রাণিত করে। দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে তার সৃজনযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সাহিত্যবোদ্ধারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন