সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নারায়ণগঞ্জে এনসিপি’র এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:১৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:১৪:৩৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে এনসিপি’র এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ
সুনামকণ্ঠ ডেস্ক :: নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে উদ্দেশ্য করে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের পেশাজীবী ফোরামের জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ইফতারের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা পর্যন্ত বিসিকের এক নম্বর গেট এলাকার একটি পোশাক কারখানার ভেতর অবরুদ্ধ করে রাখা হয় আব্দুল্লাহ আল আমিনকে। কারখানাটির বাইরে হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ রাত ৮টা ৫ মিনিটে আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করে গাড়িতে তুলে নিরাপদে নিয়ে যায় পুলিশ। কারখানাটির বাইরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকেও তার অনুসারীদের নিয়ে অবস্থান করতে দেখা গেছে। অবস্থান নেওয়া ব্যবসায়ীদের মধ্যে বিসিক মালিক সমিতির পরিচালক কবির হোসেন ভূঁইয়া বলেন, আমরা জামায়াতের দাওয়াতে এসেছি। অনুষ্ঠানে এমপি কাকে ফ্যাসিস্টের দোসর বলেছেন, তা আমরা জানতে চাই। আমরা সে কারণে অবস্থান নিয়েছিলাম। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ বিসিকে অবস্থান নেন। এমপিকে অবরুদ্ধ করে রাখা ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, ইফতার মাহফিলের মঞ্চে বসে আসেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাশে অন্য অতিথিরা বসে আছেন। তবে ইফতারের ঠিক কিছু সময় আগে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে উদ্দেশ্য করে বলেন, ‘ফ্যাসিস্টের দোসর এখানে থাকার কারণে আমি এখানে বসতে পারছি না, আমি দুঃখিত। কিন্তু আমি আমার আঙ্কেলের সম্মানে এখানে এসেছি। আমি সবার কাছে দোয়া চাই।’ এ কথা শুনে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ওই স্থান ত্যাগ করেন। এতে তার অনুসারী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য আল আমিনকে অবরুদ্ধ করে রাখেন ও বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই আন্দোলনের সময়ে হাতেমের ভূমিকার কথা সবাই জানে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি কী কী করেছেন, তা আমাদের সবার জানা আছে। ইফতার অনুষ্ঠাতে আমাকে ও বিকেএমইএর সভাপতি হাতেমকে আমন্ত্রণ করা হয়। সেখানে তাকে ফ্যাসিস্টের দোসর বলে সম্বোধন করে মঞ্চে যেতে রাজি হইনি। এতে তার লোকজন আমাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে প্রায় দুই ঘণ্টা পর আমাদের উদ্ধার করেছে। এ ঘটনায় কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এমপিকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ