সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১১:১৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:১৮:১২ অপরাহ্ন
জামালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশের উপস্থিততে নিহতের পরিবারের সদস্যরা গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করেন। নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৫৩) বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী নূরেজা বেগম। তিনি পেশায় ঠেলাগাড়ির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের তেরানগর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জামালগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে তাহিরপুর-জামালগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় ও জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
এদিকে একই দিন সকালে স্বামী নিখোঁজের ৪ দিন পর তেলিয়া লামাপাড়া এলাকার বাসিন্দা নিহত আব্দুল হামিদের স্ত্রী নূরেজা বেগম (৩০) জামালগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে আসেন।
এসময় তিনি জানান, তার স্বামী আব্দুল হামিদ গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার দেওয়া শারীরিক বর্ণনার সঙ্গে উদ্ধার হওয়া লাশের বিবরণ মিলে গেলে পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি লাশটি তার স্বামী আব্দুল হামিদের বলে শনাক্ত করেন।

নিহত আব্দুল হামিদের গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে। তবে তিনি বর্তমানে জামালগঞ্জ উপজেলার তেলিয়া লামাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের স্ত্রী নূরেজা জানান, তার স্বামী সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো পূর্ব শত্রুতা ছিল না। তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানরাও জানায়, তাদের জানামতে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না।
এ ব্যাপারে ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি লাশটির অবস্থা দেখে ধারণা করছেন ঘটনাটি হয়তো ৫ থেকে ৬ দিন আগের হতে পারে। তবে এই ঘটনাটি অন্য কোথাও ঘটিয়ে অর্ধগলিত লাশটি মানুষ চলাচলের এই রাস্তার পাশে রাতের আঁধারে দুর্বৃত্তরা হয়তো ফেলে গেছে।
সহকারী পুলিশ সুপার প্রণয় রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে এবং সুনির্দিষ্ট আলামত সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী